যুক্তরাষ্ট্রে যেতে ইমরান খানকে ব্যক্তিগত বিমান দিলেন সৌদি যুবরাজ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৮

যুক্তরাষ্ট্র যেতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ব্যক্তিগত বিমান দিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই বিমানে করেই যুক্তরাষ্ট্র পৌঁছান প্রধানমন্ত্রী ইমরান খান। বিমানে তার সঙ্গে ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি, অর্থ উপদেষ্টা আবদুল হাফিজ শেখ ও বিশেষ প্রতিনিধি জুলফিকার আব্বাস বুখারি। খবর খালিজ টাইমসের

সৌদি আরবে দু্ই দিনের সফরে প্রধানমন্ত্রী ইমরান খান দুটি পবিত্র মসজিদ পরিদর্শন, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ, যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং অন্যদের সঙ্গে সাক্ষাত্ করেছেন। শনিবার যুবরাজ বিন সালমান ইমরান খানকে বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার না করে নিজের ব্যক্তিগত বিমান ব্যবহারের আহ্বান জানান। এর আগে শুক্রবার ইমরান খান বলেন, যে কোনো ইস্যুতে সৌদি আরবের পক্ষে থাকবে পাকিস্তান। আজ সোমবার ইমরান খান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।