আবৃত্তিশিল্পী কামরুল হাসান মঞ্জুকে গতকাল রবিবার দ্বিতীয় জানাজা শেষে যশোরের কারবালা কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে ম্যাস-লইন মিডিয়া সেন্টার-এমএমসির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আবৃত্তিশিল্পী কামরুল হাসান মঞ্জুকে গত শনিবার মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তার বাসার সামনে প্রথম জানাজা সম্পন্ন হয়। এরপর তার মরদেহ নিয়ে যশোরের উদ্দেশে রওয়ানা হয়।
এর আগে, গত শনিবার সন্ধ্যায় খাওয়ার টেবিলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আবৃত্তিশিল্পী কামরুল হাসান মঞ্জু।
