কাউকেই ক্যাসিনো চালাতে দেব না -------------স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘রাজনীতিবিদ, জনপ্রতিনিধি কিংবা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি—যে-ই হোক, কাউকেই ক্যাসিনো ব্যবসা করতে দেওয়া হবে না। তিনি বলেন, ক্যাসিনো আইনসংগত ব্যবসা নয়। আইন লঙ্ঘন করে কাউকে কোনো ব্যবসা আমরা করতে দেব না—এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ।’ গতকাল রবিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনসংগত নয় এমন ব্যবসা কাউকেই করতে দেব না। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় চাঁদাবাজি ও আইনবহির্ভূত সব ব্যবসার বিরুদ্ধে কাজ করছি। জড়িতরা কেউ ছাড় পাবে না, পর্যায়ক্রমে সবাইকে আইনের আওতায় আনা হবে। তদন্ত চলছে। অপরাধ  প্রমাণ হলেই শাস্তি।’