জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গতকাল সকাল ৯টায় শুরু হয়েছে। ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয় এবারের ভর্তিযুদ্ধের। তবে আন্দোলনকারীদের অবাঞ্ছিত ঘোষণাকে উপেক্ষা করে শেষ সময়ে পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান উপাচার্য।
ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ইত্তেফাককে বলেন, ‘শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবেই প্রথম দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
.০
