যুক্তরাষ্ট্রে পানশালায় বন্দুক হামলায় দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ল্যান্সেসটার সিটির পানশালায় এক হামলাকারী আকস্মিকভাবেই হামলা চালায়। এতে আরো ৮ জন আহত হন। সিটির পুলিশ বিবৃতিতে জানিয়েছে, হামলাকারীর পরিচয় পাওয়া যায়নি। তাকে ধরতে অভিযান চলছে। হামলার সময় পানশালায় অনেকে ছিলেন বলে পুলিশ জানায়। পুলিশ ধারণা করছে, কারো সঙ্গে বিরোধ ছিল হামলাকারীর। সেই ব্যক্তিকে লক্ষ্য করেই হামলা চালানো হয়। -রয়টার্স
