ভাইরাস ব্যবহারে কম্পিউটারের গতি বাড়বে!

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৯:৪১

 

সাধারণত র্যাম চিপগুলোকে কম্পিউটারের গতি বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়ে থাকে। যদিও এটি অনেকটা ব্যয়বহুল একটি কম্পিউটার উপকরণ। এটি তথ্য সরবরাহের কাজে দ্রুত গতি পেতে ব্যবহার করা হয়। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে যে, ভাইরাসের ব্যবহারে কম্পিউটারের তথ্য স্থানন্তর ও সংরক্ষণের মধ্যবর্তী সময় কমে আসবে।

                তথ্য সরাবরাহের কাজে ব্যবহূত র্যামের মাধ্যমে ভাইরাস ছড়ানোর বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন (এসইইটিডি)এর গবেষক দল। বিজ্ঞানীরা ভাইরাস

ব্যবহার করে কম্পিউটারে মেমোরি সংরক্ষণে সফল হয়েছে। তাদের দাবি, এই ভাইরাসগুলো তথ্য সরবরাহের গতি ও দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম। ইতোমধ্যে এই গবেষণার ফলাফল সিঙ্গাপুরের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। গবেষণায়, ‘এম১৩ ব্যাকটেরিয়ফেফ’ ভাইরাসটি ব্যবহারের ফলে কম্পিউটারের ডিলে টাইম মিলি সেকেন্ড পরিমাণ কমানো সম্ভব হয়েছে। তাদের মতে, ডিলে টাইম মেমোরি থেকে হার্ডডিস্কে তথ্য স্থানান্তর ও সংরক্ষণের সময় তৈরি হয়।

                এই প্রযুক্তি ব্যবহারের ফলে বাইনারি-টাইপ উপাদান থেকে শুরু করে সব ধরণের তথ্য স্থানান্তরে ডিলে টাইম কমে আসবে। এ বিষয়ে এসইউটিডি এর সহকারী অধ্যাপক ডেসমন লক বলেন, ‘আমাদের গবেষণা দল বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে, এই কাজের  জন্য অন্তত; ৩৭৯ ডিগ্রি তাপমাত্রায় কার্যক্ষম উপাদনগুলো ব্যবহার করতে হবে।’                   সূত্র :ইন্ডিয়ান এক্সপ্রেস