হংকংয়ে শপিং মল ভাঙচুর পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:০১

হংকংয়ে গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা শপিং মলে ভাঙচুর চালিয়েছেন। শা তিন এলাকায় নিউ টাউন প্লাজায় মুখোশ পরা বিক্ষোভকারীরা ভাঙচুর চালান। তারা চলন্ত সিঁড়িতে আবর্জনার বাক্স ও পানি ছুঁড়ে মারেন এবং কাচের জানালা বা পাল্লা ভাঙচুর করেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় আসা একটি ভিডিওতে বিক্ষোভকারীদের চীনের পতাকা পায়ে মাড়িয়ে সেটি নদীতে ছুড়ে ফেলে দিতে দেখা গেছে। বিক্ষোভ দমনে পুলিশ টিয়ারগ্যাস ছুড়েছে। শপিং মলের একটি স্থানে আগুন জ্বালিয়ে ব্যারিকেড তৈরি করেন বিক্ষোভকারীরা। -বিবিসি