ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে ট্রাক ও নসিমনের সংঘর্ষে ফজলু বিশ্বাস ( ৫৫ ) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলু বিশ্বাস শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের ছেলে।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, সকালে নসিমন নিয়ে ফজলু বিশ্বাস বাড়ি থেকে ভাটই বাজারে যাচ্ছিলেন। ভাইট বাজারে পৌঁছালে কুষ্টিয়া থেকে ঝিনাইদহ গামী একটি ট্রাকের সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমন চালক ফজলু বিশ্বাস গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর পলাতক রয়েছেন ট্রাকের চালক, আটক করা যায়নি ঘাতক ট্রাকটিকেও।
আরও পড়ুন : সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা, বাদ যাবেন না এমপিরাও : স্বরাষ্ট্রমন্ত্রী
সড়ক ও মহাসড়কে নসিমুন, করিমন, আলমসাধুসহ সকল অবৈধ যান আদালত ও পুলিশের আইজি’র আদেশে বন্ধ থাকার কথা। কিন্তু শৈলকুপা উপজেলায় এসব যান অবাধে চলাচল করছে বলে অভিযোগ রয়েছে।
ইত্তেফাক/কেআই
