এই সময়ের ছড়া

অমিল অঙ্ক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৮

প্রণব মজুমদার

 

কথা এবং কাজে

মিল খুঁজে পাই না যে!

মিথ্যা বলি অহরহ

অন্দর বাহির অফিসসহ

সকাল দুপুর সাঁঝে।

 

চাটুকারের ওজন বেশি

নয় তো সে ভিনদেশি

কাজটা না সত্যি বাজে!

 

সত্য আজ পরাভূত

ত্যাগী মানুষ আছে যত

পায় না দাম মোটেও সে কাজে

 

অসঙ্গতির দৃশ্য দেখে

সততা আর আদর্শ রেখে

নিত্য মরি লাজে!

 

কথা এবং কাজে

মিল খুঁজে পাই না যে!