নো টি স

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪২

পূজায় ইয়াংকে’র মূল্যছাড়

 

নিয়মিত প্রডাক্ট লাইনের পাশাপাশি পূজা উত্সবকে কেন্দ্র করে ইয়াংকে এনেছে মেয়েদের জন্য বিশেষ শর্ট ও লং কুর্তি আর শার্ট। ফিউশনধর্মী কাট ও প্যাটার্নে মিডিয়া হিসেবে ব্যবহূত হয়েছে স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপি। রং হিসেবেও ব্যবহার করা হয়েছে পূজার চিরচরিত রং লাল-সাদা, সঙ্গে যুক্ত হয়েছে উত্সবের আরো রং; যেমন কমলা, হলুদ, নীল, সোনালি ইত্যাদি। ইয়াংকের মিরপুর, বেইলী রোড, পুলিশ প্লাজা, যমুনা ফিউচার পার্ক ও সোবহান বাগ শাখার শোরুমগুলোতে পূজার আয়োজনসহ সকল পোশাকে থাকছে ২০% মূল্য ছাড়।

 

ফড়িং

দুর্গাপূজাকে সামনে রেখে ফ্যাশন হাউস ফড়িং বেশকিছু নতুন ডিজাইন বাজারে নিয়ে এসেছে। শুধু উত্সব নয়, ঋতুকে মাথায় রেখে কাপড় ও রং ব্যবহার করা হয়েছে। এসব পোশাকে রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে মেরুন, লাল, কালো, সাদা, নীল, গোলাপি, হলুদ, গোল্ডেন, টিয়া, কমলা, সবুজ, আকাশি প্রভৃতি। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট প্রভৃতি পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি, অ্যাপলিক, ব্লক, হাতের কাজ, স্প্রে, হ্যান্ডপেইন্ট, টাইডাই প্রভৃতি। এছাড়াও রয়েছে বাচ্চাদের শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি প্রভৃতি।

 

সংগীতশিল্পী টিনার অনলাইন ফ্যাশন হাউস

পোশাকের বিষয়ে বেশ শৌখিন সংগীতশিল্পী টিনা রাসেল। এবার তিনি নিজেই চালু করলেন অনলাইন ফ্যাশন প্রতিষ্ঠান। এর নামও ‘টিনা’। গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় এর উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী, অভিনয়শিল্পী উপস্থাপকসহ অনেকে। এদের মধ্যে আছেন বাংলা ট্রিবিউনের সম্পাদক ও গীতিকবি জুলফিকার রাসেল, চিত্রনায়ক আরিফিন শুভ, অভিনেত্রী বন্যা মির্জা, মৌটুসী বিশ্বাস, স্বাগতা, সংগীতশিল্পী শফিক তুহিন, পুলক, আয়েশা মৌসুমী, সাংবাদিক মুন্নী সাহা, উপস্থাপক আনজাম মাসুদসহ অনেকে।

 

 

ডুয়েট অ্যাড ঐতিহ্য

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছোট-বড়োদের মিলিয়ে ৫০টি ডিজাইনের টি-শার্ট ও পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। পূজা উপলক্ষে গরম ও শরতকে গুরুত্ব দিয়ে কাপড়, রং, ডিজাইনে সৃজনশীলতা ও আধুনিক শিল্পশৈলীর মাধ্যমে ধর্মীয় ঐতিহ্যের নানা উপাদানের সমন্বয়ে টি-শার্টকে উপজীব্য করার চেষ্টা করেছে ফ্যাশন হাউসটি। তারা এনেছে পটচিত্রে নবরূপে মা দুর্গা, শুভ বিজয়া, কাশফুল, গণেশ, ওম, শারদ শুবো, শক্তিরূপেন সংহিতা, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেন সংহতি, আলপনায় মা দুর্গাসহ আরো অনেক ডিজাইনের টি-শার্ট।