বিনোদন রিপোর্ট
বাংলাদেশ শিল্পী সমিতিরি নির্বাচন নিয়ে অপেক্ষার পালা শেষ। আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। এরইমধ্যে এমনটা নিশ্চিত করেছেন সমিতি বর্তমান সভাপতি মিশা সওদাগর। এবারের নির্বাচনে আবারো সভাপতি পদে লড়বেন মিশা সওদাগর। তার প্রতিদ্বন্দ্বি হিসেবে সভাপতি পদে নির্বাচনের কথা আগেই জানান শাকিব খান। কিছুদিন আগে জানা যায় এই সভাপতি পদে আরো নির্বাচন করবেন চিত্রনায়িকা মৌসুমী। যেখানে ওমর সানির নির্বাচনের কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সরে দাঁড়ান তিনি। সভাপতি পদে ঢাকাই ইন্ডস্ট্রির বর্তমান শীর্ষ তারকাদের অংশগ্রহণে এই নির্বাচন নিয়ে আগ্রহের মাত্রা বেড়েছে আরো বেশি। সম্প্রতি একই পদে নির্বাচনের জন্য আগ্রহ প্রকাশ করেন চিত্রনায়ক রুবেল।
রুবেল বলেন, ‘নির্বঅচন নিয়ে আমিও ভাবছি। এখন পর্যন্ত কোনোকিছু চূড়ান্ত হয়নি। পরিস্থিতি বুঝে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কিনব। কোনো প্যানেলের হয়ে নয়। একাই এই পদে লড়তে চাই। তবে এটি ঠিক তখনই হবে যখন দেখব চলচ্চিত্রে ভালোবাসার মতো মানুষ কেউ প্যানেল করেনি, তবে একাই আমি নির্বাচন করব।’
উল্লেখ্য, এবারের নির্বাচন নিয়ে শুরুতে বিভিন্ন বিতর্ক তৈরি হয়। যার কারণ নির্দিষ্ট সময়ে নির্বাচন না দেওয়া। ৯০ দিন পার হয়ে গেলে সবারই প্রশ্ন নির্বাচন কবে হবে। তবে পরবর্তীতে সংশ্লিষ্টরা জানান আগষ্ট শোকের মাস হওয়ায় সেই মাসে নির্বাচন দেওয়া হয়নি।
