এটিএম শামসুজ্জামানের বাসায় শবনম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৫

বিনোদন রিপোর্ট

 

হঠাত্ করেই এটিএম শামসুজ্জামানকে দেখতে যান কিংবদন্তি নায়িকা শবনম। বর্তমানে পাকিস্তানে বসবার করছেন তিনি। সম্প্রতি দেশের ফিরেন এবং ফেরার পরদিনই ঢাকাই সিনেমার কাছের এই মানুষটিকে দেখতে যান শবনম। পুরনো বন্ধুর দেখা পেয়ে বেশ খুশি হয়েছিলেন এই অভিনেতা এটিএম শামসুজ্জামান। দীর্ঘ সময় আড্ডা দিয়েছেন তারা। সেই আড্ডায় তাদের সঙ্গী ছিলেন এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনী জামানও। একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান ও শবনম। তাদের অভিনীত একটি উল্লেখযোগ্য সিনেমা হলো ‘প্রেম শক্তি’।