ব্রেন গেম

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৫

নতুন বাসায় ডাইনিং টেবিলটি কোথায় রাখবে তা নিয়ে মতবিরোধ দেখা দিল তানিয়া ও জাবেদের মধ্যে। গোলাকার টেবিলটি তানিয়া রুমের মাঝখানে রাখতে চাচ্ছে, আর জাবেদ চাচ্ছে রুমের এক কর্নারে রাখতে। অনেক তর্ক-বিতর্কের পর শেষ পর্যন্ত টেবিলটি রুমের কর্নারে দুই দেয়ালের সঙ্গে লাগিয়ে রাখা হলো। জাবেদ মজা করার জন্য টেবিলের কিনারে একটি দাগ দিয়ে তানিয়াকে প্রশ্ন করল, তানিয়া, এই দাগ যদি এক দেয়াল থেকে ৮ ইঞ্চি এবং অন্য দেয়াল থেকে ৯ ইঞ্চি দূরে হয় তাহলে টেবিলের ব্যাস  কত?

তানিয়া অনেক দোকান ঘুরে টেবিলটি পছন্দ করে কিনে এনেছে। এখন জাবেদের এই প্রশ্নে তানিয়া থমকে গেল।

পাঠক বলতে পারবেন, তানিয়ার কিনে আনা টেবিলটির ব্যাস কত?

উত্তর আগামীকাল

গতকালের ব্রেন গেমের উত্তর :

আশ্চর্য জিনিসটি হচ্ছে দাঁড়িপাল্লা।