স্পোর্টস রিপোর্টার
গতকাল শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টিতে প্রথম দিনের খেলা মাঠে গড়াতে পারেনি। কাটুনায়েকেতে আগের দিন থেকেই বৃষ্টি ছিল। কালও দুপুর পর্যন্ত বৃষ্টি থামার কোনো লক্ষণ না দেখে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ‘এ’ দল দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে। গলে ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। এরপর ৭ ও ৯ অক্টোবর হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে প্রথম দুটি এক দিনের ম্যাচ। আর ১২ অক্টোবর কলম্বোতে অনুষ্ঠিত হবে শেষ এক দিনের ম্যাচ।
মুমিনুল হকের নেতৃত্বে শক্তিশালী ‘এ’ দল অংশ নিচ্ছে এই সিরিজে। দলে আছেন জহুরুল ইসলাম, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তর মতো জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড়রা।
