অনূর্ধ্ব-২৩ দলের ভারত সফর
স্পোর্টস রিপোর্টার
আগের ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। গতকাল আবার ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ দল। ফলে পাঁচ ম্যাচের এই সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।
গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৯ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করা ভারতীয় দল কমে আসা ২২ ওভারে ১১৪ রান করে কোনো উইকেট না হারিয়ে। বাংলাদেশ দলের সামনে লক্ষ্য ছিল ২২ ওভারে ১৭৪ রান। বাংলাদেশ ২১.৪ ওভারে ১২৪ রানে অলআউট হয়।
আগে ব্যাট করা ভারতীয় দল শুরু থেকেই দারুণ খেলতে থাকে। ১৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা ৮৩ রান করার পর নামে বৃষ্টি। বৃষ্টি থামলে ২২ ওভারের খেলা নির্ধারিত হয়। ভারতীয় দলটি মোট ১১৪ রান তুলতে পারে। দুই ওপেনার জয়সোয়াল ৫৩ রানে এবং আরিয়ান ৫১ রানে অপরাজিত ছিলেন।
জবাবে বাংলাদেশ শুরু থেকে নিয়মিত উইকেট হারাতে থাকে। ১৯ রানে চার উইকেট হারানো দলটি ৫৬ রানে হারিয়ে ফেলে সাত উইকেট। এখান থেকে একমাত্র পালটা লড়াইয়ের চেষ্টা করেন মাহিদুল ইসলাম অঙ্কন। তিনি ৩৮ বলে ৫০ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। এছাড়া আরিফুল হক ২৩ রানের ইনিংস খেলেন।
শেঠ তিনটি এবং আর্শদীপ ও হূত্বিক দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত অনূর্ধ্ব-২৩ : ২২ ওভারে ১১৪/০ (জয়সোয়াল ৫৩*, আরিয়ান ৫১*)।
বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ : ২১.৪ ওভারে ১২৪/১০ (অঙ্কন ৫০, আরিফুল ২৩; শেঠ ৩/১১, হূত্বিক ২/২১, আর্শদীপ ২/৩৬)।
ফল: ভারত অনূর্ধ্ব-২৩ দল ৪৯ রানে জয়ী।
