ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা
সিলেটের ওসমানীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক পাঁচ জনের মধ্যে স্থানীয় সূত্রে তিন জনের নাম জানা গেছে। তারা হলেন—উপজেলার সাদিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য পশ্চিম মোবারকপুর (পূর্ব গুজাতলি) গ্রামের মৃত আব্দুল গনির পুত্র মানিক মিয়া, বুরুঙ্গা ইউনিয়নের বিএনপি নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাদিপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের ছাত্রদল নেতা একরাম আহমদ চৌধুরী আকরাম। শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃতরা থানাহাজতে ছিলেন বলে জানা গেছে।
গতকাল সোমবার বিকাল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আল মামুন পাঁচ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক হওয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
