হবিগঞ্জ প্রতিনিধি
বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে রবিবার বিকালে হবিগঞ্জে আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের শ্যামলী ডক্টরস পার্কে অনুষ্ঠিত বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও খোয়াই রিভার ওয়াটার কিপার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যক্ষ মো. ইকরামুল ওয়াদুদ। ডা. এস এস আল আমিন সুমনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাপা জেলা সহসভাপতি তাহমিনা বেগম গিনি, সিদ্দিকী হারুন, অ্যাডভোকেট আফসানা আক্তার প্রমুখ।
