হবিগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার এক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে আগ্নেয়াস্ত্রসহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছে ভাটি এলাকার কুখ্যাত সন্ত্রাসী মো. শাহজাহান মিয়া।

এ সময় তার কাছ থেকে একটি ওয়ানসুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার বানিয়াচং থানা পুলিশের কাছে শাহজাহানকে সোপর্দ করে র্যাব-৯।

এর আগে শনিবার রাত ৩টার দিকে বানিয়াচং ঝিংড়ি নদীর পূর্ব পাশ থেকে অস্ত্র ও গুলিসহ র্যাব তাকে গ্রেফতার করে। বানিয়াচং থানার ওসি মোহাম্মদ রাশেদ মোবারক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।