সুন্দরগঞ্জে কলেজছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

উপজেলার চাচিয়া মীরগঞ্জ (বকুলতলা) গ্রামে মৌসুমী আক্তার মৌমিতা ওরফে লতা (১৮) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী নয়ন পলাতক রয়েছেন।

সুন্দরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লতার মা গোলেনুর বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।