নকল কীটনাশক বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে সোমবার বিকালে নকল কীটনাশক বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় খাদ্যগুদাম রোডের হরেকৃষ্ণ ট্রেডার্সের মালিক কাজল রায়কে ৬ হাজার টাকা এবং বানিয়াচং রোডের একতা ট্রেডার্সের মালিক আলমগীর হোসেনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের দোকান থেকে প্রায় ৪০ হাজার টাকার নকল কীটনাশক জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে।