চট্টগ্রামে শুটার গানসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:২০

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে তিনটি ওয়ান শুটার গানসহ সাহেদুল্লাহ নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করার কথা জানিয়েছে র্যাব। গত রবিবার গভীর রাতে জেলার সীতাকুন্ড থানার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকের পর শরীর তল্লাশি করে সাহেদুল্লাহর কাছে একটি ওয়ান শুটার গান পাওয়া যায়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী পার্শ্ববর্তী জঙ্গল থেকে আরো দুইটি ওয়ান শুটার গান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মো. ইসমাইল নামে তার এক সহযোগী পালিয়ে যায়।