হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে রবিবার সন্ধ্যায় গাছ থেকে পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম রিপন মিয়া (১১)। সে উপজেলার পূর্বরুহিতনশী গ্রামের আলতাব মিয়ার ছেলে।
লাখাই থানার ওসি মো. এমরান হোসেন জানান, শনিবার বিকালে এসিআরসি পাইলট হাইস্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল রিপন মিয়া। এক পর্যায়ে সে একটি গাছের ওপর ওঠে। এ সময় পা ফসকে বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের সুচালো লোহার শিকের ওপর পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
