গৃহবধূ হত্যায় দুই জনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:২০

তিন জনের যাবজ্জীবন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামে গৃহবধূ আনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই জনের মৃত্যুদণ্ড, তিন জনকে যাবজ্জীবন ও দুই জনকে খালাস দিয়েছে আদালত।

গতকাল সোমবার ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় দেন। এ সময় আদালতে খালাসপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিন পলাতক থাকলেও অপর আসামিরা উপস্থিত ছিল।

আদেশে আসামি খায়রুল হাসান ওরফে শেখ হাসান এবং পিলটন ওরফে পিন্টুকে মৃত্যুদণ্ড ২০ হাজার টাকা জরিমানা, অপর আসামি রিপন, ছালাম ও শাহাদােক যাবজ্জীবন ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। মামলায় ১৫ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের ১৭ মে রাতে ধারালো অস্ত্র নিয়ে রাজপাশা গ্রামের মকবুল সিকদারের বসতবাড়িতে কুপিয়ে হত্যা করে আনোয়ারা বেগমকে।

২০০৫ সালের ২ অক্টোবর এ মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় আদালতে।