স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় ক্রিয়েশন হোম কোচিং সেন্টারের এক সহকর্মীকে ধর্ষণের অভিযোগে রবিবার রাতে পরিচালক আলী আহসান ডিউককে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।
বগুড়া সদর সার্কেলের মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, অভিযুক্ত ক্রিয়েশন হোম কোচিং সেন্টারের পরিচালক তার সহকর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। পরে ভুক্তভোগী ঐ নারী বিয়ের দাবিতে আলী আহসানের বাড়িতে অবস্থান নেন। খবর পেয়ে উপশহর ফাঁড়ি পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আলী আহসানকে গ্রেফতার করে।
বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, আলী আহসানের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়েছে।
