ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:২১

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার হাজরা গ্রাম থেকে মিনারুল ইসলাম নামের এক সন্ত্রাসীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার ভোরে তাকে আটক করা হয়। আটককৃত মিনারুল ইসলাম কোটচাদপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার ভোরে সদর উপজেলার হাজরা গ্রামে অভিযান চালায়। অভিযানকালে তারা জানতে পারে সন্ত্রাসীরা অস্ত্র বেচা-কেনা করবে। এ সময় ঐ গ্রামের রাস্তার পাশে প্লাস্টিক ব্যাগ হাতে দাড়িয়ে থাকা মিনারুল ইসলামকে আটক করে।  তার ব্যাগ তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। পুলিশ আরো জানান, আটককৃত মিনারুল অস্ত্র বিক্রি করার জন্য সেখানে আসার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে কোঁটচাদপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।