পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
পাঁচবিবিতে গত রবিবার দুপুরে রেজুয়ান নামক এক যুবককে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। নিহত রেজুয়ান জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামের আব্দুস সালাম মুহুরীর ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, রেজুয়ান জয়পুরহাট সদর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
