স্বরূপকাঠিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৩

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে মোরসালিন (২২) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গত রবিবার রাতে উপজেলার উত্তর কামারকাঠি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে সোমবার নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ধর্ষক মোরসালিনকে পিরোজপুর আদালতে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জনের কাছে পাঠিয়েছে।

নেছারাবাদ থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষক মোরসালিনকে পিরোজপুর আদালতে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জনের কাছে প্রেরণ করা হয়েছে।