পিস্তল ম্যাগজিন গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৩

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও ৯ রাউন্ড গুলিসহ রুমন চৌহান (৩০) নামের এক অস্ত্র কারবারিকে আটক করেছে র্যাব-৫ নাটোর। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের কাপড়পট্টি থেকে তাকে আটক করা হয়। রুমন চৌহান শহরের চকদেব নুনীয়াপাড়া মহল্লার নিরঞ্জন চৌহানের ছেলে।

র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্প কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মো. রাজিবুল আহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাপড়পট্টি এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় কাপড়পট্টি রাস্তার ওপর থেকে রুমন চৌহানকে আটক করা হয়। তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আগ্নেয়াস্ত্রটি রুমেন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেন। ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে।