মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের দুর্ভোগ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৩

সৌদি আরব, কুয়েত ও ব্রুনাইসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশ দূতাবাসের কিছু সংখ্যক কর্মচারী প্রবাসী শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে, এমনকি কিল, ঘুষি, লাথি মেরে দূতাবাস থেকে বের করে  দেয়। সমপ্রতি কুয়েতে এ ধরনের একটি ঘটনা ভাইরাল হয়েছে। দূতাবাসের কর্মচারীরা জানে যে বাংলাদেশ থেকে এ সমস্ত দরিদ্র পরিবারের সদস্যরা ভিটেমাটি বিক্রি করে অনেকে সুদে ধারকর্জ করে বিদেশ গিয়েছেন। এদেরকে মারধর করলে কিছুই করতে হবে না। অবিলম্বে এই সমস্ত ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

আব্বাস উদ্দিন আহমদ

ধোপাদিঘির দক্ষিণপাড়, সিলেট ৩১০০