শোক সংবাদ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৪

শামসুন নাহার

দৈনিক সংবাদের সিনিয়র সাংবাদিক বাকী বিল্লাহর মা শামসুন নাহার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর। গতকাল সোমবার মাগরিবের নামাজের ওজু করতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। তিনি স্বামী হাফিজুল্লাহ ছাড়াও ছয় ছেলে ও দুই কন্যা রেখে গেছেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বসীতপুর কমর উদ্দীন পাটোয়ারী বাড়ি। তার মৃত্যুতে ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক দীপু সারোয়ার শোক জানিয়েছেন।

মুক্তিযোদ্ধা সাইদ আলী

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া মহল্লার মুক্তিযোদ্ধা সাইদ আলী গতকাল সোমবার ভোর সাড়ে চারটার সময় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছেল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও চার কন্যা সন্তান রেখে গেছেন।

সোমবার বিকেল সাড়ে চারটার সময় রাষ্ট্রীয় মর্যাদায়  সূর্যপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।