উপজেলার শালাইপুর গ্রামে সেপটিক ট্যাংকের ভেতরে ঢুকে গতকাল সোমবার গৃহকর্তাসহ তিন জন মারা গেছেন। নিহতরা হলেন—গৃহকর্তা নূর মোহাম্মদ (৩৮), শ্রমিক বাঁশখুর গ্রামের নজরুলের ছেলে নাঈম হোসেন (১৮) ও শালাইপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে জাকারিয়া (২৫)।
এলাকাবাসী জানান, গতকাল বেলা ১১টার দিকে শালাইপুর বাজার এলাকার নূর মোহাম্মদের বাড়ির নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে শ্রমিক নাঈম হোসেন ঢোকেন। বিষাক্ত গ্যাসে তিনি চিত্কার শুরু করলে গৃহকর্তা তাকে উদ্ধারের জন্য নিচে নামেন। অপর শ্রমিক জাকারিয়া তাদের বের হয়ে আসতে না দেখে তিনিও ভেতরে যান। পরে পাঁচবিবি ফায়ার সার্ভিসকর্মীরা নাঈম ও নূর মোহাম্মদকে মৃত অবস্থায় উদ্ধার করেন। জাকারিয়াকে মারাত্মক অসুস্থ অবস্থায় উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
