চলতি সালের জানুয়ারি থেকে গতকাল সোমবার পর্যন্ত সারাদেশে ডেঙ্গু রোগের চিকিত্সা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৮৩ হাজার ৬৭ জন। এ সংখ্যা অনুযায়ী এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিকৃত রোগীর প্রায় ৯৭ শতাংশ হাসপাতাল ছেড়েছেন। অপরদিকে এ পর্যন্ত ৬৮ জনের মৃত্যুর কারণ ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ৪৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে আক্রান্ত ভর্তিকৃত রোগীর সংখ্যা ২ হাজার ১৮ জন।
