ব্রেক্সিট নিয়ে করবিনের মতের প্রতি সমর্থন লেবার পার্টির

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪০

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যেতে বা ব্রেক্সিট ইস্যুতে বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিনের মতের প্রতি সমর্থন জানিয়েছেন অন্যান্যরা। গতকাল দলের এক সম্মেলনে এই সমর্থন পান করবিন। করবিন একটি নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। নির্বাচনে জিতলে লেবার পার্টি নিরপেক্ষ ভূমিকায় থাকবে। এরপর দ্বিতীয় গণভোটের আয়োজন করা হবে। সেখানেই ভোটাররা সিদ্ধান্ত দেবেন। করবিনের এই মতের প্রতি অধিকাংশই সমর্থন জানান। -বিবিসি