চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে রবিবার বিকালে ভূমিধসের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। খবর সিনহুয়ার
স্থানীয় সরকার জানায়, বিকাল ৪টা ২০ মিনিটের দিকে লুজহোউ নগরীর ঝুং কাউন্টির ফেনশুই শহরে কয়েকটি আবাসিক ভবন ধসে পড়ে। এতে সেখানে ১১ জন আটকা পড়ে। সোমবার বেলা ১টার দিকে ধ্বংস্তূপের ভিতর থেকে ১১ জনের সকলকে উদ্ধার করা হয়। এদের মধ্যে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এই চারজনের একজন ঘটনাস্থলে ও অপর তিনজন হাসপাতালে মারা যায়। তারা আরও জানায়, আহত সাতজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। সেখানে উদ্ধার অভিযানে সহস্রাধিক লোক অংশ নেয়।
