কাহালুতে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৩

বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় আব্দুর রহিম (৩৫) নামের এক  শ্রমিক নিহত হয়েছেন।মঙ্গলবার ভোর সোয়া ৬ টার দিকে মুরইল বাসস্ট্যান্ডের পাশে নুর ওয়েল মিলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

আব্দুর রহিম  কাহালু উপজেলার মুরইল দপ্তরিপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে।  

আরও পড়ুন: ধামরাইয়ে বাস উল্টে পথচারী নিহত, আহত ৪০

পুলিশ ও স্থানীয়রা জানায়, আব্দুর রহিম নুর ওয়েল মিলে শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার ডিউটি শেষে মিল থেকে বের হয়ে বগুড়া-সান্তাহার সড়কের পাশ দিয়ে বাড়ি ফিরার সময় বালু বাহি একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।

কাহালু থানার এসআই ডেভিট হেমাদ্রি বর্মা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআরএম