খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত রউফ (৩৫) নামের এক যুবক মারা গেছেন। তিনি মঙ্গলবার ভোরে মারা যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, রউফ সোমবার সন্ধ্যায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা।
খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ নিয়ে খুলনায় মোট ১৫ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
