পরিবারের একমাত্র উপার্জনকারী ৩০ বছরের টগবগে যুবক ইয়াহিয়া দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। ডাক্তারের পরামর্শ তার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। তিনি বর্তমানে ধানমন্ডি গণস্বাস্থ্য ডায়ালাইসিস হাসপাতালের চতুর্থ তলার ১৪ নং বেডে বর্তমানে চিকিৎসাধীন।
নিয়মিত ডায়ালাইসিস চলছিলো ইয়াহিয়ার। কিন্তু গত জুন মাসের ২৮ তারিখ হঠাৎ করে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে একমাস মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে রাখা হয়। পরবর্তীতে ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি ছিলেন। এক মাসের চিকিৎসা শেষে একটু সুস্থ হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। আবার নিয়মিত ডায়ালাইসিস ও সেবা চলতে থাকে। এই একমাসে প্রায় আড়াই লাখ টাকার ওপরে শুধু হাসপাতাল, ওষুধ ও এবং আইসিইউ বিল দিতে হয়েছে। দরিদ্র এই পরিবারটি আত্মীয়স্বজনসহ, সকলের সহায়তায় সে বিল দেওয়া সম্ভব হয়।
বাড়িতে নেওয়ার ১৫ দিনের মাথায় আবার খিচুনি উঠে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গত ১৩ সেপ্টেম্বর তাকে আবার ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অবস্থা খারাপ দেখে চিকিৎসক তাকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু অর্থাভাবে তাকে সাধারণ বেডে রেখে ওয়ার্ডেই চিকিৎসা করাতে হচ্ছে। বর্তমানে সপ্তাহের ৭ দিনের ৬ দিনই ডায়ালাইসিস দিতে হচ্ছে।একদিন অন্তর অন্তর এক ব্যাগ করে ও পজেটিভ (O+) রক্ত দিতে হচ্ছে।
প্রতিদিনের ডায়ালাইসিস খরচ, ওষুধ, ইনজেকশন এবং রক্তের ক্রসম্যাচিং খরচ হিসাবে প্রতিদিন প্রায় পাঁচ হাজার টাকার উপরে খরচ হচ্ছে। বর্তমানে এই টাকার যোগান দেয়াও অসম্ভব হয়ে পড়েছে।
ইয়াহিয়ার চাচা ধানমণ্ডি ২৭ নম্বরে অবস্থিত সিএফসির এক্সিকিউটিভ শেফ মনজুর রশিদ বলেন, 'এভাবে আর কয়দিন চিকিৎসা করাতে পারবো জানি না। কারণ আমাদের সামর্থ শেষ হয়ে এসেছে। শুধুমাত্র টাকার অভাবে তাকে ভালো কোন হাসপাতালেও নিতে পারছি না। কিন্তু কিডনি প্রতিস্থাপনের জন্য অপারেশনের ধকল সহ্য করার মতো সুস্থ অবস্থায় আনা খুব জরুরি।'
তিনি বলেন, 'ইয়াহিয়ার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ করা হচ্ছে আপনাদের ভালোবাসা ও সাহায্য আমাদের খুব প্রয়োজন। কারণ শুধুমাত্র টাকার অভাবে বিনা চিকিৎসায় একজন যুবক অকালে ঝরে যাবে তা কেউ মানতে পারছি না। তাই আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা সাধ্যমতো আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
আরও পড়ুন: আগৈলঝাড়ায় যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা
সাহায্য পাঠানো যাবে ০১৭৫৩-৩০৫৬৯৪ (বিকাশ-পার্সোনাল), ০১৯২৮-৭১০৭৮৮৭ (রকেট-পার্সোনাল) এবং ব্যাংক অ্যাকাউন্ট ১৬৪১৫১৩৫৬১৪৭, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ও ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ০১১২১২২০০০২৮৫৭১ একাউন্ট নাম্বারে। এছাড়া যোগাযোগ করা যাবে ০১৭৫৩-৩০৫৬৯৪ ও ০১৯২৮৭১০৭৮৮ মোবাইল নাম্বারে।
ইত্তেফাক/নূহু
