গণিত
মোহাম্মদ মুরাদ হোসেন সরকার
সিনিয়র শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
জেএসসি পরীক্ষার্থীরা, আজ তোমাদের জন্যে জেএসসি গণিত (সৃজনশীল) ২০১৯ সালের জন্য একটি মডেল প্রশ্ন দেওয়া হল।
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমানঃ ৭০
গতকালের পর
গ-বিভাগ (যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও)
৭। একটি চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য a = 3.8 সে.মি., b = 5 সে.মি.,
c = 5.4 সে.মি. এবং দুইটি কর্ণ d = 7.6 সে.মি. ও e = 6 সে.মি.। ই
ক) a, b, c, d ও e অঙ্কণ কর। ২
খ) অঙ্কনের চিহ্ন ও বিবরণসহ চতুর্ভুজটি আঁক। ৪
গ) একটি আয়ত আঁক, যার কর্ণ d ও একটি বাহুর দৈর্ঘ্য a এর সমান। (অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক) ৪
৮।
ক) AC এর দৈর্ঘ্য নির্ণয় কর। ২
খ) প্রমাণ করো যে, OB ^ AC ৪
গ) প্রমাণ কর যে, কেন্দ্র O হতে AB ও CD জ্যাদ্বয় সমদূরবর্তী। ৪
৯।
ক) সন্নিহিত বাহুগুলো সমান হলে, উদ্দীপকের চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভূজ হবে? ২
খ) প্রমাণ কর যে, ÐA ও ÐB এর সমদ্বিখণ্ডদ্বয় পরস্পর লম্ব। ৪
গ) AB এর উপরস্থ একটি বিন্দু M হলে,
প্র্রমাণ কর যে, BD2 + AM2 = AB2 + DM2 ৪
ঘ-বিভাগ (যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও)
১০। ৮ম শ্রেণির ৪০ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো:
৪৮, ৭০, ৩৬, ৮৫, ৬০, ৫০, ৪৬, ৬৫, ৫৫, ৬১, ৭২, ৮৫, ৯০, ৬৮, ৬৫, ৫০, ৪০, ৫৬, ৬০, ৬৫,৭০, ৪০, ৩৫, ৬০, ৫৫, ৫৮, ৪৫, ৬০, ৬৫, ৮০, ৭০, ৪৬, ৫০, ৬০, ৬৫, ৭০, ৫৮, ৬০, ৪৬, ৭৬। অ
ক) শ্রেণি ব্যবধান ৫ ধরে শ্রেণি সংখ্যা নির্ণয় কর। ২
খ) প্রদত্ত উপাত্ত হতে মধ্যক ও প্রচুরক নির্ণয় কর। ৪
গ) সারণি তৈরি করে গড় নির্ণয় কর। ৪
১১। একটি শ্রেণির ৪০ জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেয়া হলঃ অ
ক. ক্রমযোজিত গণসংখ্যা সারণি তৈরি কর। ২
খ. সারণি থেকে গাণিতিক গড় নির্ণয় কর। ৪
গ. গণসংখ্যা সারণি থেকে আয়তলেখ আঁঁক। ৪
