রঙ্গরস

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৬

এক লোকের সাত ছেলেমেয়ে। এ কারণে কেউ তাকে বাড়ি ভাড়া দেয় না। তো একদিন একটা বাড়িতে ‘টু লেট’ দেখে সে স্ত্রীকে বলল, তুমি ছোট চারটাকে নিয়ে এই এলাকার কবরস্থানটা ঘুরে আস, আমি দেখি বাড়িওয়ালাকে ম্যানেজ করতে পারি কি না।

কথামতো স্ত্রী ছোট চারজনকে নিয়ে গেল কবরস্থানে আর স্বামী বাকি তিনজনকে নিয়ে গেল বাড়িওয়ালার কাছে।

যথারীতি বাড়িওয়ালা জানতে চাইল, ‘আপনার ছেলেমেয়ের সংখ্যা কত?’

লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, সাত...তবে চারজন ওদের মায়ের সঙ্গে কবরস্থানে।’

বাড়িওয়ালা লোকটির কথায় সহানুভূতিশীল হয়ে বাড়ি ভাড়া দিয়ে দিল।