দিনাজপুরে কাহারোল উপজেলায় একইসঙ্গে মসজিদ ও মন্দির পরিদর্শন করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ। মঙ্গলবার দুপুর ১২টায় প্রথমে ঐতিহাসিক নয়াবাদ মসজিদ পরিদর্শন করেন তিনি। এরপর কান্তজীউ মন্দির পরিদর্শন করেন হাইকমিশনার।
দিনাজপুরের রাজদেবোত্ত এর আয়োজনে মন্দিরে প্রাঙ্গণে ভারতীয় হাইকমিশনারের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রধান অতিথি হিসেবে রীভা গাঙ্গুলীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন হাইকমিশনার।
দিনাজপুর রাজদেবোত্তর এস্টেট এর এজেন্ট অমলেন্দু ভৌমিক এর সভাপতিত্বে ও সাংবাদিক চিত্ত ঘোষের সঞ্চালনায়
দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, ভারতীয় হাই কমিশনারের ফার্স্ট সেক্রেটারী (রাজনৈতিক) নবনিতা চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক জয়নুল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, সার্কেল এসপি সুশান্ত সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, কাহারোল নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন, কাহারোল উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, কাহারোল আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর প্রমুখ।
দুপুর ২টায় ভারতীয় হাই কমিশনার দীপ্ত জীবন হাসপাতালে ৬টি হুইল চেয়ার ও ১৫টি সেলাই মেশিন প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে বিতরণ করেন।
ইত্তেফাক/কেআই
