রাজধানীতে আইএসপিদের নিয়ে ডি-লিংকের আয়োজন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৮

সম্প্রতি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ম্যারিওট কনভেনশন হলে অনুষ্ঠিত হলো ‘ডি-লিংক কানেক্ট ২০১৯’  ইভেন্ট। দেশের স্বনামধন্য আইটি পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ইউসিসি ও ডি-লিংকের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিসির সিইও সারোয়ার মাহমুদ খান, ডি-লিংকের সার্ক রিজিওনের ভাইস প্রেসিডেন্ট মি. সংকেত কুলকার্নি, ডি-লিংকের জেনারেল ম্যানেজার ও প্রিন্সিপাল ট্রেইনার মি. নিরাভ পারিখ, ডি-লিংকের কান্ট্রি ম্যানেজার অব বাংলাদেশ মি. এ এ রফিক সুমন ইউসিসি ডি-লিংকের বিজনেস কনসালটেন্ট মি. বিশ্বজিত্ সাহা, নিউটেক টেকনোলজির সিইও সিদ্দিক আলী ইউসিসির সিনিয়র এ জি এম মি. শাহীন মোল্লা ও সিনিয়র ম্যানেজার প্রডাক্ট ম্যানেজমেন্ট মি. জয়নুস সালেকিন ফাহাদ এবং ঢাকা ও ঢাকার আশেপাশের ইন্টারনেট সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা থেকে আগত অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে ডি-লিংক কানেক্ট ২০১৯ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন ডি-লিংকের কান্ট্রি ম্যানেজার অব বাংলাদেশ মি. এ এ রফিক সুমন। ইউসিসি ডি-লিংকের বিজনেস কনসালটেন্ট মি. বিশ্বজিত্ সাহা, তিনি বাংলাদেশের বাজারে ডি-লিংকের ব্যাবসায়িক চিত্রও ডি-লিংক নিয়ে ভবিষ্যত্ বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

ডি-লিংকের জেনারেল ম্যানেজার ও প্রিন্সিপাল ট্রেইনার মি. নিরাভ পারিখ, তিনি ডি-লিংক পণ্যের বিভিন্ন গুণাগুণ ও তার বিশ্লেষণ সুন্দরভাবে উপস্থাপন করেন। এরপর মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হয় ডি-লিংক পণ্যের সার্ভিস সাপোর্ট পার্টনার হিসেবে ‘নিউটেক টেকনোলজি’ প্রতিষ্ঠানকে। ডি-লিংক সার্ক রিজিওনের ভাইস প্রেসিডেন্ট মি. সংকেত কুলকানি, তিনি চমত্কার উপস্থাপনার মাধ্যমে আগত অতিথিদের ডি-লিংক পণ্যের ব্যাবসায়িক প্রসারে বিভিন্ন দিক তুলে ধরেন।

উল্লেখ্য, আইএসপি প্রতিষ্ঠান ও সংস্থা থেকে তিনশ’র অধিক অতিথি অংশগ্রহণ করেন।