স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রথম নারী চিফ রিস্ক অফিসার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৯

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ সম্প্রতি নাদিয়া মিজানকে চিফ রিস্ক অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে। এই নিয়োগের আগে তিনি সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে ব্যাংকে দায়িত্ব পালন করেছেন।

সিনিয়র ক্রেডিট অফিসার পদে যোগদানের আগে তিনি সিঙ্গাপুরে সিনিয়র ক্রেডিট ম্যানেজার হিসেবে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের ক্রেডিট অনুমোদন ব্যবস্থাপনায় এবং একই সঙ্গে ব্যাংকের আসিয়ান অঞ্চলের রিস্ক গভর্নেন্সের দ্বায়িত্ব পালন করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি