ফটো ক্যাপশন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪০

ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ‘আগ্রাবাদ শাখা’ গত ২২ সেপ্টেম্ব্বর তাদের নিজস্ব অফিস ‘দামপাড়া, ওয়াসা সার্কেল মোড়’ এ স্থানান্তরিত হয়েছে। স্থানান্তরিত নতুন শাখাটির উদ্বোধন করেন ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড চেয়ারম্যান মোহম্মদ শওকত জামিল। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, সৈয়দ ফরিদুল ইসলাম প্রমুখ

০০

সনি ব্রাভিয়া জি সিরিজের আনুষ্ঠানিক বিক্রয় কার্যক্রম ও র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০১৯ কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। র্যাংগস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আকতার হোসেন ও সনি সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট আতসুশি এন্দো অনুষ্ঠানের উদ্বোধন করেন। সনি ইন্টারন্যাশনাল (এস) লিমিটেডের বাংলাদেশ প্রধান এলেক্স ই-সহ র্যাংগসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিচালকেরা এ সময় উপস্থিত ছিলেন

০০

বিকাশের গ্রাহকদের ভিসা কার্ড থেকে নিজ অ্যাকাউন্টে টাকা পাঠানো কার্যক্রম চালু করার লক্ষ্যে সম্প্রতি ভিসার ইন্ডিয়া ও সাউথ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার টি আর রামাচন্দ্র, ইবিএলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আলী রেজা ইফতেখার এবং বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বিকাশ কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর করেন

 

০০

 

সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেড বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে ব্যাংকের এটিএম বুথসহ ‘বেনাপোল ব্যাংকিং বুথ’-এর কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম