মনিটর এয়ারলাইন অব দি ইয়ার-২০১৯-এর টাইটেল স্পন্সর হলো হালট্রিপ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪০

দেশের শীর্ষস্থানীয় অন ট্রাভেল এজেন্সি-হালট্রিপ মনিটর এয়ারলাইন অব দি ইয়ার-২০১৯ আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে সহযোগিতা প্রদান করবে। ভ্রমণ ও পর্যটন বিষয়ক ইংরেজি পাক্ষিক বাংলাদেশ মনিটর দেশের নিয়মিত আকাশ ভ্রমণকারীদের জন্য এ মতামত জরিপের আয়োজন করছে। বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং হালট্রিপের ব্যবস্থাপনা পরিচালক তাজবির হাসান ২৩ সেপ্টেম্বর মনিটর প্রধান কার্যালয়ে এতদসংক্রান্ত একটি চুক্তি সম্পাদন করেন। নিয়মিত আকাশ ভ্রমণকারী যারা চলতি বছরে ন্যূনতম চারবার আকাশ ভ্রমণ করেছেন তারাই এ মতামত জরিপে অংশ নিতে পারবেন। বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী সব দেশি ও বিদেশি এয়ারলাইনকে ১৬টি বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মতামত জরিপের ফলাফল চলতি বছরের ডিসেম্বর মাসে একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ঘোষণা করা হবে। নিয়মিত আকাশ ভ্রমণকারীরা অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু করে ১৫ নভেম্বর ২০১৯ পর্যন্ত www.bangladeshmonitor.com/poll এর মাধ্যমে তাদের মতামত প্রদান করতে পারবেন। —প্রেস বিজ্ঞপ্তি