বেরোবি সংবাদদাতা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সাময়িক স্থগিত করা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ১০ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে। বিভাগটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরুর নতুন তারিখ স্বল্প সময়ের মধ্যে জানানো হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.brur.ac.bd) পাওয়া যাবে।
