শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম বন বিভাগের গহিনে রায়মঙ্গল নদীসংলগ্ন মানিকচোরা খালে কাঁকড়া ধরার সময় মঙ্গলবার ভোরে সহোদর দুই জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু জিয়া বাহিনী। অপহূতরা হলেন শ্যামনগরের কুপট গ্রামের মজিদ গাজী ও তার ভাই কওছার গাজী।
অপহূত জেলেদের বরাত দিয়ে ফিরে আসা জেলে ধুমঘাট গ্রামের আমজাদ হোসেন জানান, কদমতলা বন অফিস হতে অনুমতি নিয়ে মানিকচোরা খালে কাঁকড়া ধরতে যান তারা। মঙ্গলবার ভোরে জিয়া বাহিনী জেলেদের ওপর হামলা করে এবং দেড় লাখ টাকা মুক্তিপণের দাবিতে ঐ সহোদর দুই জেলেকে অপহরণ করে। দাবিকৃত টাকা পাঁচ দিনের মধ্যে দিতে হবে বলে জানিয়েছে।
কদমতলা বন স্টেশন কর্মকর্তা নূর আলম জেলে অপহরণের সত্যতা স্বীকার করেছেন। তবে কেউ অভিযোগ করেনি বলে জানান।
