ফকিরহাটে ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৫

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা

ফকিরহাটে সোমবার রাতে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। তার নাম উত্তম কুমার বসু (৪২)। তিনি উপজেলার আট্টাকি কুন্ডুপাড়া গ্রামের অনিল বসুর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফকিরহাটের কাঠালতলা এলাকায় সার কীটনাশক ও ভূমি ব্যবসায়ী উত্তম বসু মোটরসাইকেলে দোকান থেকে সদর ইউনিয়নের আট্টাকি কুন্ডুপাড়ার বাড়িতে ফিরছিলেন। এ সময় তার বাড়ির ঐ রাস্তায় হঠাত্ গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ওসি আবু সাইদ মো. খাইরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে লাশ উদ্ধার করা হয়েছে।