অস্ত্র মামলায় দুই যুবকের ১৪ বছরের কারাদণ্ড

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৭

নাটোর প্রতিনিধি

অস্ত্র মামলার রায়ে নাটোরে দুই যুবকের ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে নাটোরের যুগ্ম জেলা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক রুবাইয়া ইয়াসমিন এ রায় দেন।

আদালতের সরকারি কৌঁসুলি লুত্ফর রহমান বাবু জানিয়েছেন, ২০০৪ সালের ৩০ এপ্রিল নাটোরের নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া এলাকার শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১৬ ইঞ্চি সার্টারগানসহ শহিদুল ও তার সহযোগী বাবু সরদারকে আটক করে পুলিশ। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হলে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ রায় দেন।