স্পোর্টস রিপোর্টার
গতকাল শ্রীলঙ্কা সফরে ‘এ’ দলের চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনও বৃষ্টিতে ভেসে গেছে। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ‘এ’ দল দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে। গলে ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। এরপর ৭ ও ৯ অক্টোবর হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে প্রথম দুটি এক দিনের ম্যাচ। আর ১২ অক্টোবর কলম্বোতে অনুষ্ঠিত হবে শেষ এক দিনের ম্যাচ।
মুমিনুল হকের নেতৃত্বে শক্তিশালী ‘এ’ দল অংশ নিচ্ছে এই সিরিজে। দলে আছেন জহুরুল ইসলাম, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তর মতো জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড়রা।
