তাকিয়া জাহান রনি (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী গত ১৬ সেপ্টেম্বর রাত ১০টার দিকে মোহাম্মদপুরের চাঁন হাউজিং সোসাইটির বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কামিজ ও সালোয়ার। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। তার একটা দাঁত ভাঙা রয়েছে। এ ব্যাপারে তার বাবা মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত উপ-সচিব মাহতাব উদ্দিন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় জিডি করেছেন। কেউ তার সন্ধান পেলে ০১৭৯৯৩৮২৭৮৯ নম্বরে অথবা মোহাম্মদপুর থানার ওসির কাছে জানাতে অনুরোধ করা হয়েছে।
